করোনা আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার কিশোরপুর এলাকায় ।মৃতের নাম সুবোদ বনু ।
পরিবারের দাবি কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর 65 র সুবোদ বাবু, স্থানীয় ডাক্তারখানায় চিকিৎসা ও চলছিল তার। কিন্তু জ্বর না কমায় স্থানীয় ডাক্তার করনা টেস্ট করাতে হবে বলেন।এরপর থেকেই মনমরা অবস্থায় ছিলেন সুবোদ বাবু।
প্রতিদিনের মতো এদিনও সকালে ঘুম থেকে উঠে নাতিকে নিয়ে হাঁটতে যান তিনি। তারপর বাড়ি ফিরে বাগানে চলে যান এরপর থেকেই তার খোঁজ মিলছিল না ।অবশেষে বাড়ির লোকজন তাকে গামছা দিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।প্রাথমিকভাবে তার পরিবারও প্রতিবেশীরা অনুমান করছে করোনা টেস্ট করাতে বলায় আতঙ্কে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ ।



0 coment rios: