ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আত্মঘাতী হলেন বাবা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের বেলতলা পাড়ায়। মৃত ছেলের নাম দীপঙ্কর মালাকার(৩০) ওরফে কানাই, বাবা দিলীপ মালাকার (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে বাইরে হোটেলে কাজ করত দীপঙ্কর। লকডাউনে ফলে সে বাড়িতে চলে আসে। বাবা দিলীপ মালাকার ভাঙ্গাচূড়া মাল কেনাবেচা করত।
প্রতিবেশী সূত্রে জানা যায় দীর্ঘ লকডাউনে কাজ কর্ম ছিল না কারুরই। খুবই অভাবের মধ্যে ছিল পরিবারটি। কাজকর্ম না থাকায় মানসিক অবসাদে প্রথমে বিষ খেয়ে আত্মঘাতী হয় ছেলে। সেই খবর শোনার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বাবা।
বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে দীপঙ্কর , তাকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মৃত্যু হয় দীপঙ্করের।সেই খবর জানতে পেরে বাবা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনা শোনার পর ওই এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



0 coment rios: