তিন বালতি তাজা বোমা উদ্ধার হল চাপড়ার মহেশ নগরে এক তৃণমূল কর্মীর বাড়ির পিছন থেকে । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে ঐ বোমা গুলি উদ্ধার করে৷ বোমা গুলি বালতির মধ্যে মাটিতে পোঁতা অবস্থায় ছিল৷ সন্দেহ হওয়ায় মাটি সরাতেই বোমা ভর্তি বালতি গুলো দেখতে পান পুলিশ কর্মীরা৷
বাড়ির গৃহবধূ সেলিনা মন্ডলের অভিযোগ "তারা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান গোষ্ঠীর লোক, বিরোধী গোষ্ঠী তাদের ফাঁসানোর জন্য বোমা গুলি তাদের বাড়ির পিছনে রেখে গেছে"৷
প্রসঙ্গত কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত মহেশনগর গ্রাম ৷ বোমা গুলি কে বা কারা কি উদ্দেশ্যে ঐ স্থানে রাখল তা জানতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ৷
বোমা গুলি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল স্কয়্যাডকে খবর দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷


0 coment rios: