মাকে তালাক দেওয়ার প্রতিবাদ করেছিল ছেলেরা। তার ফলে কাকাদের হাতে আক্রান্ত হলেন একই পরিবারের চারজন।আক্রান্তদের নাম রুমা বিবি, আহেদুল শেখ ,সহিদুর সেখ, এবংরহিদুল শেখ। ঘটনাটি ঘটেছে মালদা থানার আজমতপুর এলাকায়।
আক্রান্তদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ রুমা বিবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পেটে লাথি মারার অভিযোগ করা হয়।
আক্রান্ত রহিদুল শেখ জানান, তার বাবা আজাহার শেখ তার মা রুমি বিবিকে তালাক দেয়। এই নিয়ে তাদের পরিবারে গন্ডগোল চলছিল। মাকে তালাক দেওয়ার প্রতিবাদ করেছিল তারা চার ভাই। এমতাবস্তায় রহিদুল এর কাকা কাইনুল শেখ তাদের বাড়িতে ডাকে মীমাংসা করিয়ে দেবার নাম করে। অভিযোগ সপরিবারে তারা চার ভাই মীমাংসার জন্য কাকার বাড়ি গেলে তার কাকা দলবল সহ লাঠিসোটা নিয়ে তাদের উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনায় তারা চার জন আহত হয়। তারমধ্যে তার বৌদির অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্ত গৃহবধূ রুমা বিবি জানান তার শাশুড়িকে মাঝেমধ্যে মারধোর করতো তার শশুর। ইতিমধ্যে তার শ্বশুর শাশুড়িকে তালাক দিলে তারা এর প্রতিবাদ করে। প্রতিবাদ করায় তাকে ,তার স্বামীকে এবং দেওরদের মারধর করে তার কাকা শ্বশুর । এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তিনি।


0 coment rios: