অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজার জন্য গেল মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থক্ষেত্র ঠাকুরনগরের ঠাকুর বাড়ির কামনা সাগরের পবিত্র জল মাটি।মতুয়া ধর্মের ভক্তরা মনে করেন ঠাকুর বাড়ির পবিত্র জলমাটি দিয়ে যদি রাম মন্দির তৈরীতে একটু স্থান পাওয়া যায় তাহলে তারা নিজেদের ধন্য মনে করবে।
ঠাকুর বাড়ির পক্ষ থেকে বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের কাছে তুলে দেওয়া হয় জলমাটি।তারাপীঠ,দক্ষিনেশ্বর সহ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের জলমাটির পাশাপাশি ঠাকুর বাড়ির জলমাটি বৃহস্পতিবার তুলে দেওয়া হয় বিশ্বহিন্দু পরিষদের কাছে।


0 coment rios: