Thursday, 30 July 2020

করোনা আক্রান্তদের পাশে কোভিড ক্লাব


করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো  কোভিড ক্লাব ।অভিনব এই উদ্যোগে এগিয়ে এলো  বসিরহাট মহাকুমা বাদুড়িয়া রামচন্দ্রপুর পঞ্চায়েতের একদল যুবক। শুভজিৎ ,সুজিত, ইন্দ্রজীত ও,চন্দন সহ কুড়ি জন যুবক মিলে তৈরি করল কোভিড ক্লাব।

প্রথমে গ্রামে গ্রামে মাইকে প্রচার  তারপরে আক্রান্ত রোগীদের হাসপাতালে পাঠানো এবং তাদের বাড়ির বিভিন্ন সামাজিক পরিষেবা দিতে আক্রান্তদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে এই ক্লাব। ২৪ঘন্টাই করোনা পাহারাদার হিসেবে এই যুবকরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করবে।এর মধ্যে যেমন শিক্ষিত বেকার যুবক আছেে তেমনি আছেন বেসরকারি ও সরকারি কর্মী। যোগাযোগ করার জন্য একাধিক মোবাইল নাম্বার দেয়া থাকবে। কেউ আক্রান্ত হলে যুবকরা দ্রুত বাইকে করে সেই রোগীদের বাড়ির দরজার সামনে দাড়িয়ে পরবে ।
আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কঠিন সময় এগিয়ে এসেছে যুবকরা । তাদের পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা । এদের একটাই উদ্দেশ্য একদিকে সংক্রমণ কমাতে হবে অন্যদিকে মৃত্যু যাতে না হয় তার জন্য সবরকম পরিষেবা দিতে  হবে ।ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেয়ার জন্য দ্রুত তাদের বাড়িতে পৌঁছে গিয়ে তাদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর দায়িত্বব এই ক্লাবের।  এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: