Thursday, 30 July 2020

ভারত-বাংলাদেশ সীমান্তে নকল ফেনসিডিল কারখানা, পুলিশি অভিযান




নকল  ফেনসিডিল তৈরীর কারখানা থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার তরল মাদক গ্রেফতার দুইজন ।ঘটনাটি ঘটেছে উত্তর24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বকনা গ্রামে।

 গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যেবেলা বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাডূই ও এসডিপিও অভিজিৎ সিনহা  মহাপাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই জাল ফেনসিডিল তৈরি করার কারখানায় আচমকাই হানা দেয় । কারখানায় গিয়ে বাজেয়াপ্ত করেন প্রচুর নকল ফেনসিডিল তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি। এছাড়াও ফেনসিডিল তৈরি করে বোতলে লাগানোর নকল স্টিকার, এক একটি কুড়ি লিটারের জার সহ 40 ব্যারেল মাদক । 10000- নকল ফেনসিডিলের ফাঁকা বোতল ।


  • কারখানা থেকেই ধৃত দুই ফেনসিডিল বানানো জাল কারবারি  পিন্টু দাস, ও রাধেশ্যাম দাস । দীর্ঘদিন ধরে গোকনা গ্রামে বাড়িতে বেশ কয়েক বছর ধরে এই জাল ফেনসিডিলের রমরমা ব্যবসা চালাচ্ছিল এইদুই অভিযুক্ত । এদের বিরুদ্ধে সীমান্ত পাচারের সঙ্গে আন্তঃদেশীয় মাদকপাচার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে এদের পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারকৃত কাঁচামাল, মেশিন পত্র, তরল মাদক যার আনুমানিক 30 লক্ষ টাকা বাজার মূল্য। ইতিমধ্যে দুই জাল কারবারিকে বারাসত জেলা আদালতে  তোলা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: