Tuesday, 21 July 2020

একুশে জুলাই সভা নিয়ে দিলীপ ঘোষ বিঁধলেন মমতা ব্যানার্জিকে

একুশের আগে মমতা ব্যানার্জির শেষ একুশে জুলাই এর সভা নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ। এর আগে মমতার ভার্চুয়াল সভা কে তিনি উপহাস করেছেন। আজ সোমবার প্রাতঃভ্রমণ পর্ব শেষ তিনি বলেন মমতা ব্যানার্জি এটা একুশের আগে শেষ একুশে জুলাইয়ের সভা করছেন।আমরা এই দিনটাতে প্রহসন দিবস হিসাবে পালন করব আর মানুষের কাছে যাবো।    তিনি বলেন শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। যারা গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দিয়েছেন সে যেই পার্টিরই হোক বাংলার মানুষকে স্মরণ করবে তাদের।



 তিনি বলেন আজকের পরিস্থিতি আর সেই ১৯৯৩ এর পরিস্থিতি প্রায় একই আছে আরো খারাপ হয়েছে। সেদিন তো এক জায়গায় পুলিশ গুলি চালিয়েছিল। আজকে তো সারা পশ্চিম বাংলায় গুলি বন্দুক বোমের আওয়াজ আসছে এবং বিরোধীদের ধরে ধরে মারা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হচ্ছে শহীদের । শহীদ হয়ে ক্ষমতায় এসেছেন যারা আজ তারাই  বাকিদের শহীদ করে দিচ্ছেন। রোজ খুন হচ্ছেন মানুষ। সাধারণ মানুষ এবং বিরোধীদের। কোনো গণতান্ত্রিক অধিকার নেই। এটা পরিবর্তন করে দিন তাহলে আমরা জানব তারা সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা আছে নাহলে শহীদদের নিয়ে রাজনীতি করবেন আর বিরোধীদের শহীদ বানাবেন। দুটো এক সঙ্গে হতে পারে না। সেজন্য সত্যি সত্যি যদি শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে হয় যিনি শ্রদ্ধাঞ্জলি সভা করছেন তার প্রথম অঙ্গীকার করা উচিত কোনো বিরোধীর গায়ে হাত পড়বে না।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: