Tuesday, 21 July 2020

১৩ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান করলেন ১৩ হাজার জন ।


আজ একুশে জুলাই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন এর এর জন্য ভার্চুয়াল সভার আয়োজন করেছেন । তাই রাজ্যজুড়ে ব্লকে ব্লকে বুথে বুথে নেতা-কর্মী-সমর্থকদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এক দিকে যেমন একুশে জুলাই এর  খরচাপাতি দিয়ে কেউ ত্রাণ বিলি করছেন আবার কেউ করোনা সতর্কতার বার্তা নিয়ে মাক্স ও স্যানিটাইজার বিতরণ এবং আরফানের দুর্গতদের পাশে দাঁড়াতে তাদের সবরকম সাহায্য করছেন। এরই মধ্যে অভিনব কর্মসূচি নিয়েছে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান নুরুল ইসলাম, তার উদ্যোগে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তের জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে তেরো হাজার জন মহিলা পুরুষ যুবক-যুবতী রক্তদান করে শহীদদের স্মরণ করলেন। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক হাজী নুরুল ইসলামহাড়োয়া ব্লক এক এর সভাপতি সফিক আহমেদ, তৃণমূল নেতা হাফিজ আহমেদ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: