উত্তর 24 পরগনা জেলার টিটাগড় থানার নীলগঞ্জ এলাকার বড়ো কাঠালিয়া অঞ্চলে মাঝেরপাড়ার বাসিন্দা গীতা মন্ডল ও সুজয় মণ্ডল এর বাড়ীতে রাত আড়াইটা নাগাদ একই পরিবারের সাত জনকে পুড়িয়ে মারার চেষ্টা করে একদল দুষ্কৃতী।
অভিযোগ দুষ্কৃতীরা বাড়ির বাইরে থেকে কেরাসিন তেল ছিটিয়ে ও সাইকেলের টায়ার জ্বালিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় এবং তখন তারা আওয়াজ পেয়ে দেখে দাও দাও করে আগুন জ্বলছে । বাড়ির বাইরে বেরোতে গেলে দেখে ঘরের দরজা বাইরে থেকে আটকানো । তখন তারা পাশের বাড়িতে ফোন করে জানায় যে আগুন লেগেছে তাদের বাড়িতে। তখন প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে দরজা খুলে দেয় এবং ঘর বন্দী মন্ডল দম্পতিকে উদ্ধার করে।
বাইরে বেরিয়ে প্রতিবেশীদের সাথে তারা নিজেরা জল দিয়ে আগুন নেভায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আগে কখনো এই ধরনের ঘটনা এই এলাকায় ঘটেনি এবং তাদের বক্তব্য অনুযায়ী এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই বা মন্ডল পরিবারের সঙ্গে কারোর শত্রুতা নেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ।

0 coment rios: