বাঁকুড়ার বড়জোড়াতে পুলিশের কাছে সরাসরি কোন পণ্য বিক্রি করা যাবে না বলে ফতোয়া জারি করল তৃণমূলের শ্রমিক সংগঠন এন টি টি ইউ সি।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায়। প্রসঙ্গত বড়জোড়াতে রাজ্য পুলিশের দুটি ব্যাটেলিয়ানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।তাঁদের মাধ্যমে এলাকার মানুষের মধ্যেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ করে গত বুধবার বিকালে ওই শ্রমিক সংগঠনের পতাকা সহযোগে কর্মীরা ঘুরে ঘুরে মাইকে এলাকার ব্যবসায়ীদের ফতোয়া জারি করে যে
ব্যাটেলিয়ানের কর্মীদের সরাসরি কোনো পন্য বিক্রি করা যাবে না ।করলে এলাকায় অশান্তির পরিবেশ তৈরী হতে পারে। তাই অবিলম্বে তাঁদের সরাসরি পন্য বিক্রি বন্ধ করতে হবে। ব্যাবসার স্বার্থে কেউ কেউ কর্মীদের পন্য বিক্রি করতে চাইলে ফোনে অর্ডার নিয়ে পন্য ব্যাটেলিয়ানের ক্যাম্পাসের গেটে রেখে আসতে পারেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
শাসক দলের শ্রমিক সংগঠনের তরফে এই ফতোয়া মিলতেই এলাকার ব্যবসায়ীরা ব্যাটেলিয়ানের কর্মীদের পন্য সামগ্রী বিক্রি করতে চাইছে না বলে অভিযোগ। আইএনটিটিইউসি র এই মাইক প্রচারের ভিডিও সামনে আসতেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে সর্বস্তরে।বিজেপির দাবি করোনা মোকাবিলায় পুলিশ একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। তাদের প্রতি শাসক দলের শ্রমিক সংগঠনের এই আচরন অত্যন্ত নিন্দনীয়।স্থানীয় বাম বিধায়ক ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তৃনমূল নেতৃত্ব বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার আস্বাস দিয়েছে।


0 coment rios: