মেছো ভেরি থেকে উদ্ধার হল লক্ষন সর্দার নামে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরি কলোনি পাড়া গ্রামে।বছর 45 এর লক্ষন সর্দার বুধবার সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিলেন শুক্রবার ভোররাতে মেছোভেরি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।পরিবার সূত্রে জানা যায় ১৫ বছর আগে তার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয় মারা যাবার পর থেকেই একাকীত্ব ও হতাশায় জড়িয়ে পরেন তিনি। এরপরে ধীরে ধীরে নেশাগ্রস্ত হয়ে পড়েন ।
বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি শুক্রবার ভোররাতে এলাকার মেছোভেড়িতে তার মৃতদেহ ভাসতে দেখা দেখে কর্মরত মেছোভেড়ির পাহারাদাররা হাড়োয়া থানায় খবর দেন। মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।

0 coment rios: