বিহারের ঔরঙ্গবাদ থেকে উদ্ধার দুর্গাপুরে নিখোঁজ কোম্পানির অফিসার রাজেশ জৈন । মাসের ৫ তারিখ থেকে বড় কোম্পানির অফিসার রাজেশ জৈন নিখোঁজ হন। তিনি দুর্গাপুরের একটি বিলাসবহুল বাণিজ্যিক কেন্দ্রের সেলুনে চুল কেটে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন। তার স্ত্রী অপহরণের অভিযোগ করেছিলেন দুর্গাপুর থানায়।
গতকাল বুধবার গভীর রাতে তাকে বিহারের ঔরঙ্গাবাদ থেকে নিয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ । সূত্রের খবর অনুযায়ী গত দুদিন আগেই দুর্গাপুর পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানা গিয়েছিল। তবে রাজেশ বাবু কিভাবে ঔরঙ্গাবাদ পৌঁছালেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ।
প্রসঙ্গত নিখোঁজ হওয়ার পর রাজেশ জৈন-এর মোবাইল ফোন থেকে সেই দিনই সন্ধ্যায় তার স্ত্রীর কাছে মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে বলে তার স্ত্রী জানিয়েছিলেন । তারপর থেকেই মোবাইল অফ থাকায় আর যোগাযোগ করা যায়নি । বিষ্ণুপুরের একটি ফেরো এ্যালয় কারখানার জেনারেল ম্যানেজার রাজেশ জৈন । তার এই রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া নিয়ে রীতিমত সরগরম ছিল স্টিল সিটি।

0 coment rios: