Thursday, 9 July 2020

ঠাকুরপুকুরে ফি মকুবের দাবিতে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ(ভিডিও)

আবারো ফি মুকুবের দাবিতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের । এবার অভিভাবকরা বিক্ষোভ দেখালেন  ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন স্কুলে। অভিভাবকদের দাবী লক ডাউন এর সময় তিন মাস স্কুল না চলায় এবং আর্থিক অনটনের জন্য তারা টিউশন ফি ছাড়া কোন ফি দিতে পারবেন না।

এই দাবি নিয়েই আজ অভিভাবক রা স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকরা জানান যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছে  তারা টিউশন ফি ছাড়া কোনো ফি জমা দেবেন না এবং অবিলম্বে স্কুলের প্রিন্সিপাল কে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। স্কুল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: