সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিধাননগর কর্পোরেশনের উদ্যোগে। আমফানের পরবর্তীতে নতুন করে সবুজ বিধাননগর গড়তে উদ্যোগী বিধাননগর কর্পোরেশন। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও ছিলেন বিধাননগর কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্যরা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, আমফান ঝড়ের পর গোটা বিধাননগরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে গেছে। যে কারণে আজ বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে ২০ টি নতুন গাছের চারা লাগিয়ে এই কর্মসূচি শুভ সূচনা করা হয়। বাকি গাছের চারা পরবর্তীকালে বিধান নগরের প্রতিটি কাউন্সিলরের হাতে কিছু কিছু করে গাছের চারা তুলে দেওয়া হবে। যাতে প্রতিটি কাউন্সিলর নিজেদের ওয়ার্ডে নতুন গাছের চারা লাগাতে পারে।
তিনি আরো জানান প্রতিবছর আজকের দিনে বড় করে অনুষ্ঠান করা হয় কিন্তু এখন লকডাউন পরিস্থিতির কারণে জমায়েত এড়াতে কোন অনুষ্ঠান করা হয় নি।



0 coment rios: