Saturday, 11 July 2020

বেড খালি নেই, ফিরিয়ে দিল একাধিক হাসপাতাল, ১১ ঘণ্টা চিকিৎসাহীন থেকে মৃত কিশোর


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৩ টি হাসপাতালে রোগীকে ফেরানোর পর শেষে কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু তরুনের। উত্তর 24 পরগনা জেলার উত্তর বারাকপুর পুরসভার 6  নাম্বারের ওয়ার্ডের নেতাজী পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চ্যাটার্জি(১৭)। তার হৃদযন্ত্র জনিত শরীরিক দূর্বলতায়  একটু শ্বাসকষ্ট জনিত কারনেই ইএসআই হাসপাতালে দেখাতে যান। তার জ্বর, সর্দী, কাশি কিছুই ছিল না। রক্ত পরীক্ষার পর জানা যায় তার শরীরে মাত্রাতিরিক্ত সুগার। হৃদ যন্ত্রে সমস্যা আছে। তাই এই রোগীর আইসিসিইউ প্রয়োজন। সেখান থেকে রেফার করা হয় বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমে। সেখান থেকে রক্তের নমুনা নিয়ে ৫ মিনিটের মধ্যে কোভিড পজেটিভ রিপোর্ট দিয়ে ফিরিয়ে দেয়।



 বেলঘড়িয়া থানার  ওসিকে ফোন করলে তিনি জানান এটা তার বিষয় নয়।এরপর সাগরদত্ত হাসপাতাল ও সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষন পর তার মা শ্রাবণী চ্যাটার্জি আত্মঘাতীর হুমকি দিলে তারপর ভর্তি করা হয়।ভিতরে গিয়ে দেখা যায় ৩ টি বেড খালি। রুগিকে বেড পর্যন্ত বাবা মা নিয়ে যান। আজ সকালে মৃত্যুর খবর আসে। গতকাল রাতে ২১ঃ৪৫ মারা গেছে বলে জানান মেডিকেল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও ফোনে পাননি।  এরপর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করেছেন এলাকার মানুষ ।
প্রশ্ন ১. ৫ মিনিটে কিভাবে কোভিড টেস্ট সম্ভব?
প্রশ্ন ২. মুখ্যমন্ত্রী পুলিশের সাহায্য নিতে বলেন, সেখানে পুলিশ কিভাবে দায়িত্ব এড়াতে পারেন?



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: