রাজারহাট কলাবেরিয়া এলাকায় বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ। অভিযোগ রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম(RB-1) পঞ্চায়েত প্রধানের লোককজনের বিরুদ্ধে।
আমফান ঝরে ক্ষতি গ্রস্থ হয়েছিল পরিবেশ। নষ্ট হয়েছিল অনেক গাছ। সেই জায়গায় দাঁড়িয়ে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ রাজারহাট কলাবেরিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশকয়েকদিন ধরে ওই এলাকায় গাছ কাটা হচ্ছে। সেখানে প্রমোটিঙের জন্য।
স্থানীয় লোকজন গাছ কাটাতে আপত্তি করলে পরবর্তীকালে রাতের অন্ধকারে আবারো গাছ কাটা হয় বলে অভিযোগ। এরপর রাজারহাট বিডিও অফিসে লিখিত অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে বিডিও অফিস থেকে এলাকা পরিদর্শনে আসে জয়েন্ট বিডিও সাথে ছিল RB-1 এর পঞ্চায়েত প্রধান। আরো অভিযোগ যে RB-1এর পঞ্চায়েত প্রধান এলাকা পরিদর্শনে এসে হুমকি দেয় স্থানীয় বাসিন্দাদের, যারা গাছ কাটায় বাধা দিয়েছিল তাদের। এলাকা পরিদর্শনের পর রাজারহাটের বিডিও পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন এবং সেই গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়।



0 coment rios: