কোভিড আতঙ্কে এবার চাপা উত্তেজনা দেখা গেল পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম সল্টলেকের বাস ডিপোর বাস চালকদের মধ্যে।তাদের দাবি তাদের মধ্যে এক বাস চালক করোনা আক্রান্ত । করোনার উপসর্গ নিয়ে রয়েছে আরো একজন।করোনা আক্রান্ত বাড়ি চলে গেলেও উপসর্গ ব্যক্তি এখন রয়েছে বাস ডিপোতে। এমত অবস্থায় গতকাল রাত পর্যন্ত তারা পরিষেবা স্বাভাবিক রেখে বাস চালিয়েছে।
তাদের দাবি তাদের প্রত্যেকের করোনা টেস্ট করতে হবে, কেউ আক্রান্ত হলে তাকে বাড়ি না পাঠিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।বাস স্যানিটাইজ হলেও তারা যে রুমে থাকে সেটা স্যানিটাইজ হচ্ছে না।সেগুলো স্যানিটাইজ করতে হবে।আগামীদিনে তাদের সুরক্ষার জন্য আধিকারিকরা কি ভাবছে সেটা জানাক।


0 coment rios: