Wednesday, 15 July 2020

১৫ জন সংক্রমিত, কাজ বন্ধ ইস্ট–ওয়েস্ট মেট্রোয়


করোনার আক্রমণ ইস্ট–ওয়েস্টের সুড়ঙ্গে। মেট্রো সূত্রে জানা গেছে, অসুস্থ সুড়ঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক–সহ ১৫ জন অন্যান্য আধিকারিক ও কর্মী। সুড়ঙ্গের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। অসুস্থদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। সুড়ঙ্গের কাজে যুক্ত ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 
এ বিষয়ে ইস্ট–ওয়েস্টের এক আধিকারিক জানিয়েছেন, সংক্রমণের জন্য ৯ জুলাই থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি ফের অনুকূল হলেই কাজ শুরু করা হবে। গত বছর বৌবাজারে বিপর্যয়ের পর আদালতের অনুমতি নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুড়ঙ্গের কাজ আবার শুরু করা হয়। ঠিক হয়, শিয়ালদামুখী সুড়ঙ্গের কাজ শেষ করার পর টানেল বোরিং মেসিন (টিবিএম) ধর্মতলামুখী সুড়ঙ্গের কাজ শুরু করবে। লকডাউনের জন্য ২২ মার্চের পর কাজ আবার বন্ধ হয়ে যায়।১৯ জুন কাজ ফের শুরু হয়। মাটির নীচেও আধিকারিক ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক হয়। সুড়ঙ্গ এসে পৌঁছয় বি বি গাঙ্গুলি স্ট্রিটের নীচে। সেখান থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে সুড়ঙ্গ এগিয়ে যাচ্ছিল।
ওই আধিকারিক বলেন, যে সমস্ত কর্মী ও আধিকারিক বাইরে থেকে এসেছেন তাঁদের সকলকে আগে কোয়ারেন্টিনে রাখার পর তারপর কাজে লাগানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সংক্রমণ আটকানো যায়নি। স্থানীয় এলাকা থেকেও কেউ সংক্রমিত হয়ে থাকতে পারেন বা বাইরে থেকেও আক্রান্ত হয়ে থাকতে পারেন। হয়তো তিনি উপসর্গহীন ছিলেন। তাই বোঝা যায়নি। কিন্তু তাঁর থেকেই আক্রান্ত হয়ে থাকতে পারেন বাকিরা। অনেকেই এই রোগে উপসর্গহীন থাকছেন এবং বেশ কিছু ক্ষেত্রে তাঁদের থেকেই রোগটা ছড়িয়ে পড়ছে। কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না বলেই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে সমস্ত কর্মী ও আধিকারিকদের নমুনা পরীক্ষা করা চলছে। আমাদের আশা চলতি মাসের শেষের দিকে ফের সুড়ঙ্গের কাজ শুরু করা যাবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: