Wednesday, 15 July 2020

এয়ার ইন্ডিয়ার কর্মীদের ছ’মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বেতনহীন ছুটিতে পাঠানোর ভাবনা!‌



অনেকদিন ধরেই ক্ষতির সঙ্গে লড়াই করছে এয়ার ইন্ডিয়া। বন্দে ভারত মিশনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এই বিমান পরিবহন সংস্থাই ছিল একমাত্র। কিন্তু শেষ পর্যন্ত কোপ পড়ছে এই সংস্থার কর্মীদের ওপরেই। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের থেকে আর্থিক সাহায্য চেয়ে নিরাশ হওয়ার পর তাই বেশ কিছু কর্মীকে বেতনহীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর এই ছুটিতে পাঠানোর মেয়াদকাল একেবারে ছ’‌মাস থেকে দু’‌বছর পর্যন্ত হতে পারে। সেটা পরবর্তীতে বৃদ্ধি করা হতে পারে পাঁচ বছর পর্যন্ত। ফলে, এককথায় বলা চলে কর্মীদের ভবিষ্যৎ ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

এয়ার ইন্ডিয়ার চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব বনসলের লেখা একটি চিঠির ভিত্তিতে একটি জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে কোন কর্মীদের ছুটিতে পাঠানো হবে, সেটা ঠিক করবে সংস্থা। কর্মীদের দক্ষতা, যোগ্যতা, কর্মক্ষমতার মান, কর্মচারীর স্বাস্থ্য, অসুস্থতার কারণে এর আগে অনুপস্থিত ছিলেন কিনা, সেই বিষয়ের ওপরে ভিত্তি করে চিহ্নিত করা হবে কর্মীদের। তারপর তাঁদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। 
এয়ার ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টরদের বৈঠকে় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদর দপ্তরের প্রতিটি বিভাগের প্রধান এবং আঞ্চলিক প্রধানদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে. তাঁরা মূল্যায়ন করবেন এবং নামগুলি ঠিক করবেন। মানে এককথায় বলাই যায়, ক্ষতির ভারে নুইয়ে পড়া বিমান সংস্থা শেষ পর্যন্ত কর্মীদের ঘাড়ে বন্দুক রেখেই আর্থিক কষ্টের বোঝা কমাতে চাইছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: