গ্রামবাসীরা সঙ্গবদ্ধ হয়ে হাতেনাতে ধরল। খবর পেয়ে ভাঙ্গড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ গেলে পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় সিআইডি পরিচয় দিয়ে সাইন মুর্তাজা নামের এক ব্যক্তি গত এক বছর ভাঙড় থানার কালিকাপুর গ্রামে থাকছিলেন। রাতের অন্ধকারে সেখানে মধুচক্র চালাত বলে অভিযোগ গ্রামবাসীদের। এর পাশাপাশি বাইরে থেকে বিভিন্ন ধরনের ছেলেদের কে এনে মদ খাওয়ার সঙ্গে উচ্চস্বরে গানও বাজাতেন। বহু রাত পর্যন্ত পার্টি করত।
এদিন গ্রামবাসীরা সঙ্গবদ্ধ হয়ে তিন জনকে হাতেনাতে ধরে। তারপর ভাঙচুর করে ওই বাড়িতে। বাড়ির পাশে থেকে একাধিক বিয়ারের বোতল পাওয়া গেছে। পুলিশ তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।



0 coment rios: