Friday, 23 July 2021

প্রেমিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আত্মহত্যার চেষ্টা তরুনীর

 

 

প্রেমিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার প্রেমিকার। আশঙ্কাজনক অবস্থায় জয়নগর ব্লক হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে কুলতলী থানা এলাকার পূর্ব গাবতলা গ্রামে।  দু'বছর আগে ১৯ বছরের কৌশল্যা নস্করের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী যুবক বিভাস নস্কর এর সাথে। একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি বিয়ের ব্যাপারে বিকাশকে জানায় সে। বিকাশ তার পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। 

সেইমতো কৌশল্যা বিকাশের পরিবারের সঙ্গে কথা বললে কৌশল্যার প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় বিকাশের পরিবার। তাদের সম্পর্ক অস্বীকার করে বিকাশের পরিবার। বিষয়টি বিকাশকে জানালে বিকাশও তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। পরিবারের লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এইঘটনায়  বিকাশ ও তার পরিবারের বিরুদ্ধে কুলতলী থানায় অভিযোগ দায়ের করেছে কৌশল্যার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। বিকাশ ও তার পরিবারের লোকজনদের কড়া শাস্তির দাবি জানিয়েছে কৌশল্যার পরিবার।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: