Friday, 2 July 2021

এবার দার্জিলিং যেতে দিতে হবে দ্বিগুণ গাড়ি ভাড়া।

 কার্যত লকডাউন এর ফল,এবার দার্জিলিং যেতে দিতে হবে দ্বিগুণ গাড়ি ভাড়া।

বিগত দেড় মাস করোনার হাত থেকে মুক্তি পেতে রাজ্যজুড়ে জারি ছিল করা বিধি নিষেধ, আর এই কারণেই বন্ধ ছিল গণপরিবহন।  ১লা জুলাই থেকে রাজ্যে শুরু হয়েছে গনপরিবহন চলাচল ৷ করোনা স্বাস্থ্য বিধি মেনে ৫০% যাত্রী নিয়ে চলবে গনপরিবহন৷ ফলে একটি গাড়িতে 10 জনের জায়গায় নিতে হচ্ছে 5 জনকে। এই কারণেই এই সময় পাহাড়ে যেতে হলে দিতে হবে দ্বিগুন গাড়ি ভাড়া৷

করোনা আবহে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দেখা দিয়েছে অর্থনৈতীক সংকট৷ মানুষের রুজি—রোজগারে পড়েছে টান৷ সংসারে অভাব৷ এই দিনগুলতে রাজ্য বাসীর কথা ভেবে করোনা সংক্রমন আটকাতে রাজ্যের মূখ্যমন্ত্রী সরকারি বিধি নিষেধের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ৷ অন্যদিকে মানুষের কথা ভাবনা চিন্তা করেই গনপরিবহন চালু করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ সরকারি বাস চলাচল স্বাভাবিক হলেও বেসরকারি বাস মালিকেরা বাস চালাতে নারাজ৷ কারণ অর্ধেক যাত্রী নিয়ে তাদের গাড়ির তেলের খরচটাও উঠবেনা। ঠিক একই হাল পাহাড়ে যাওয়া শেয়ার ট্যাক্সি গুলির। আর সেই কারণেই এই সময় পাহাড়ে যেতে হলে দিতে হবে দ্বিগুন ভাড়া৷

 গনপরিবহন চালকেরা জানিয়েছেন একদিকে ৫০%যাত্রী নিয়ে যাওয়া অন্যদিকে ডিজেলের মূল্যবৃদ্বির জন্য ভাড়া বেশি নিতে বাধ্য হচ্ছে গাড়ি চলকেরা৷ করোনার জন্য বিগত দেড় থেকে দুই বছর ধরে পাহাড়ে নেই পর্যটকের দেখা। কিন্তু এইসময় বিভিন্ন কাজের জন্য বা বিগত দেড় মাস ধরে যারা পরিবহনের জন্য সমতলের বিভিন্ন এলাকায় আটকে ছিলেন তাদের বাধ্য হয়ে দ্বিগুন ভাড়া দিয়েই যেতে হচ্ছে পাহাড়ে৷ রাজ্য সরকারের নির্দেশে করোনা স্বাস্থ্য বিধি মেনে গনপরিবহন আগের থেকে অনেকটাই কম চলছে ৷ এই পরিস্থিতিতে একদিকে যাত্রীদের যেমন দ্বিগুন ভাড়া দিয়ে যেতে হচ্ছে অন্য দিকে পরিবহনে যাত্রী সংখ্যা কম থাকায় এবং ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য গাড়ি মালিক ও চালকদের ভাড়া বেশি নিতে বাধ্য হতে হচ্ছে৷ কিন্তু কিছু করার নেই বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে এই লক্ষ্যে পৌঁছাতে চাইছেন যাত্রীরা।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: