Friday, 2 July 2021

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস বাস মালিকদের

 

জ্বালানির মূল্যবৃদ্ধি, মালিকদের একটা অংশ বাস চালাতে পারছেন না, সরকার র্ভূতুকি দিয়ে বাস চালাক,এই দাবি নিয়ে সিটুর বিক্ষোভ আসানসোল বিএন আর মোড়ে। শুক্রবার বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের উল্টো দিকে আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর নেতা বংশগোপাল চৌধুরির উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিন বংশগোপাল চৌধুরি বলেন, আমরা ডি.এম. এর মাধ্যমে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি,  মালিকদের একটা অংশ বলছে তারা বাস চালাতে পারবে না।আমরা বলছি , ইউনিয়ন এর মাধ্যমে একটি বৈঠক করা হোক।সরকার ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করুক।

পরিবহনের সাথে যুক্ত কর্মীরা দীর্ঘদিন কোন টাকা পাচ্ছে না।তাদের হাতে কোন টাকা নেই।অপরদিকে এই বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুয়ালিয়া বলেন, কর্মীদের ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। 





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: