মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে যাত্রী নিয়ে আসছিল একটি বিমান সন্ধ্যে 5.30 এ অবতরণ করার কথা ছিল। বিমানবন্দর সূত্রে খবর সোমবার সন্ধ্যায় কলকাতায় নামার আগে বিমানটি ঝড়ো হওয়ার মধ্যে পড়েছিল। যার ফলে অবতরণের সময় বিমানটি বেস ঝাঁকুনি খায় বিমানের ভিতরে থাকার 3 জন যাত্রী তারা আহত হয়েছে। আহতদেরকে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছে একজন বয়স্ক ভদ্রলোক ও একজন বয়স্ক ভদ্রমহিলা।
মোট আহত শংখ্যা ছিল আট জন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পরে ৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে। ৩ জন গুরুতর আহত থাকার কারণে তাদের চিকিৎসা চলছে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর আহত ৩ জন কপালে আঘাত পেয়েছে যার মধ্যে রয়েছে একজন বয়স্কা ভদ্রমহিলা ও একজন বয়স্ক ভদ্রলোক।
আহত তিনজন কলকাতার বাসিন্দাা। আহত শুভ দাস(39), তিমির বরণ দাস(74) গড়িয়ার বাসিন্দা। অনিতা আগারওয়াল গুরুতর আহত হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় বেলভিউ নার্সিংহোমে।তিমির বরণ দাস গড়িয়ার বাসিন্দা এখনো পর্যন্ত চিকিৎসাধীন হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর, তিমির বাবু ঘাড়ে, মাথার পেছনে ও কোমরে আঘাত পেয়েছেন। তিমির বাবুর ছেলে শুভ দাস(৩৯) উনিও ঘাড়ে আঘাত পেয়েছেন।



0 coment rios: