Tuesday, 25 May 2021

করোনা রুগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে

 চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের হাউসকিপিং কর্মী করোনা রুগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।

সিভিল ডিপার্টমেন্ট ও হাউসকিপিং ডিপার্টমেন্ট এর ছেলেদের সাথে মারামারি গেটের সামনে।ঘটনা নিউটাউন এর চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠান (CNCI) এর।ঘটনা স্থলে কেএলসি থানার পুলিশ। 

অভিযোগ ওই হাসপাতালের হাউসকিপিং কর্মী ভাস্কর চক্রবর্তী পশ্চিম চৌবাগার বাসিন্দা।তিনি বেশ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে ।সেখানেই চিকিৎসা চলছিল।গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে তিনি মারা যান।আজ সকালে হাউসকিপিং কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে গেলে অভিযোগ সেই সময় হাসপাতালের সিভিল ডিপার্টমেন্টের কর্মীরা এসে ঝামেলা করে তাদের মারধর করা হয়।ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কেএলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: