Tuesday, 25 May 2021

ভিডিও বার্তায় কি আবেদন লক্ষ্মীর।

দুর্যোগের সময় নিরীহ পশু পাখিদের পাশে থাকুন ! ভিডিও বার্তায় আবেদন লক্ষ্মীর।



আর কয়েক ঘন্টার মধ্যেই স্থলভাগে আচড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস । সেই কারণে ইতিমধ্যেই গোটা রাজ্যে শুরু হয়েছে লাল সর্তকতা । সাবধানতার সমস্ত ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার । উপকূলবর্তী অঞ্চলে থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে  নিরাপদ স্থানে । তারই মধ্যে নিরীহ পশুপাখিদের কথা ভুলে গেলে চলবে না এমনটাই বার্তা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা । একটি ভিডিও মেসেজের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে আবেদন করেছেন এই দুর্যোগের সময় নিরীহ পশুপাখিদের ও যত্ন সহকারে নিরাপদ স্থানে রাখার । কারণ ঘরের মধ্যে গাছের ডাল অথবা কোন বস্তু উড়ে এসে তাদের ওপর পড়লে ক্ষতি হবে তাদের । তাই সকলকে তার আবেদন এই সমস্ত পশুপাখিদের এই ঝড়ের সময় ভুলে গেলে চলবে না ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: