Monday, 28 December 2020

কর্তৃপক্ষের গাফিলতিতে রোগীর মৃত্যু, উত্তেজনা হাসপাতাল চত্বরে

রবিবার রাতে অশোকনগরে পুরসভার সেবা সদন মেডিকেল হল হাসপাতালের কর্মী এবং ফার্মাসিস্ট এর গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের।অভিযুক্তরা পুরসভার কর্মী নয় দাবি পুরপ্রশাসকের।তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি পুরসভার লিজ দেওয়া এক ফার্মাসিস্ট স্বীকার করেন পুরপ্রশাসক প্রবোধ সরকার।ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন পুরপ্রশাসক।পরিবার সূত্রে জানা গিয়েছে,অশোকনগর থানা এলাকার এক বছর ৭২ এর বৃদ্ধ ননী গোপাল দাস তার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।তার পর থেকে ননী গোপাল দাসের বুকে ব্যথা শুরু হয়।তাড়াতাড়ি ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য রবিবার বিকেলে অশোকনগর সেবা সদন হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন।
চিকিৎসকরা ননীগোপাল দাসের প্রাথমিক চিকিৎসা করে বৃদ্ধকে আরজিকর হাসপাতালে রেফার করেন।চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ওই বৃদ্ধর পরিবারের লোকজন নিজেদের উদ্যোগে ভাড়া করে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন ননী গোপাল বাবুকে নিয়ে যাবার জন্য।কিন্তু সেবা সদনের ঔষুধ ব্যবসায়ী জীবন এবং আরও এক হাসপাতাল কর্মী মরনাপন্ন বৃদ্ধ রোগী ননী গোপাল দাসকে আটকে রেখে তার অ্যাম্বুলেন্সের চালককে ধমক এবং গালিগালাজ করে ঐ অ্যাম্বুলেন্সে করে অন্য রোগী অন্যত্র পাঠায় বলে অভিযোগ।এই দুই টালবাহানার ফলে আরো সময় প্রায় দুঘন্টা পেরিয়ে যায়।ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হয় বৃদ্ধ ননী গোপাল দাসের।
এমনটাই দাবি তুলে রবিবার রাতে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা।ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে এসে মৃতের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর কল্যানগর পৌরসভার পুরপ্রশাসক প্রবোধ সরকার সহ প্রশাসক বোডের সদস্যরা।
তবে পরিবারের অভিযোগ,জীবন এবং হাসপাতালে কর্মীর এই গাফিলতির কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে।তাই এই ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত স্বাস্থির দাবি করেছেন মৃত বৃদ্ধের আত্মীয়রা।যদিও ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার।প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে অশোকনগর হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা করবার পর রোগীদের সুবিধার্থে নয়া আঙ্গিকে বেশ কয়েকমাস আগে থেকেই  করোনা রোগী ছাড়াও সমস্ত রকম রোগীদের পরিসেবা শুরু করেছে অশোকনগর-কল্যাণগড় পুরসভা পরিচালিত সেবা সদন (মাতৃসদন) মেডিকেল হল হাসপাতাল।কিন্তু পেশাদারিত্বের বিভিন্ন কারণে প্রবল অভাব অভিযোগ এই হাসপাতালের পিছু ছাড়েনি কখনোই।কয়েক বছর ধরেই মাঝে মাঝেই সেই গাফিলতির চিত্রই ফুটে উঠছে এই হাসপাতালে।হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিনা চিকিৎসায় ফের আরও একবার এক রোগীর মৃত্যু হয়।রবিবার তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো অশোকনগরের এই হাসপাতালে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: