সারা দেশে নাগরিকত্ব বিল ( CAA) কার্যকর করার প্রক্রিয়া যখন শুরু করছে কেন্দ্র সরকার তখন নাগরিকত্ব বিল নিয়ে ক্রমশঃ জটিলতা বাড়ছে বাংলায় ৷ বাংলায় তৃনমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এই বিল এর বিবেরাধিতা করে প্রকট ভাবে সরব | সেই মুহুর্তে মতুয়াদের নিশর্তে নাগরিকত্বের দাবী তুললেন তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর | আজ সোমবার বেলা বারোটা নাগাদ বনগাঁ মহকুমার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়াদের নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে প্রাক্তন সাংসদ এই কথা জানান | মমতা বালা ঠাকুর বলেন আমরা ভারতের নাগরিক | রাজনীতির বলি হতে আমরা পারবো না | নাগরিকত্ব বিলের পক্ষে না বিপক্ষে প্রসঙ্গে তিনি বলেন আমরা নিশর্তে মতুয়াদের নাগরিকত্ব চাই | এত দিন ধরে চাওয়া সত্ত্বেও মতুয়ারা নাগরিকত্ব না পাওয়াতে কেন্দ্র সরকারের পরে ক্ষোভে ফেটে পড়েন তিনি |যদিও আজ তার আত্মীয় বর্তমান বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃনমূলে আমন্ত্রন জানানোর প্রসঙ্গে মুখ খুলতে চাননি তিনি | আজকের এই বিক্ষোভ সমাবেশে তৃনমূল কংগ্রেসের বিশেষ কোনো উচ্চ স্থানীয় নেতৃত্ব উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলো কয়েকশো মতুয়া ধর্মের মানুষ |
Monday, 28 December 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: