Thursday, 17 December 2020

আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করলেন জিতেন্দ্র তিওয়ারি

 


পান্ডেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করলেন।  শিল্পাঞ্চলের রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে।এখন আলোচনার জোর বেড়েছে জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দুর পথে চলছে কি না।উল্লেখ্য যে এর আগে তিনি রানীগঞ্জের টিডিবি কলেজ ও বালিকা কলেজের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন।  একই সঙ্গে উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা চিঠিটি নিয়ে গোটা রাজ্যের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছিল।  এর পরে চেয়ারপারসনের পদত্যাগ নতুন মোড় নিয়ে এসেছিল।  এখন  তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন কিনা সেটাই এখন দেখার ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: