হাওড়ায় ফেরসাইবার ক্রাইম প্রতারণার শিকার এক ব্যক্তি
আবারও সাইবার ক্রাইমের ঘটনা ঘটলো হাওড়া জেলার জগদীশপুর বিশ্বাস পাড়া অঞ্চলের বাসিন্দা নব কুমার মাইতি নামে এক যুবকের। বুধবার দুপুর বেলায় এটিএম থেকে টাকা তুলতে গেলে টাকা না বের হওয়াই উনি ওই ব্যাংকের কোম্পানির নম্বরে ফোন করেন এবং কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী উনি একটি লিঙ্ক এ ক্লিক করেন এবং তারপরেই উনার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট তিন লাখ সাইত্রিশ হাজার টাকা উধাও হয়ে যায়।এই ঘটনার ফলে ওই ব্যক্তির এখন মাথায় হাত। অবশেষে উনি লিলুয়া থানায় দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি জানান। এবং ওখান থেকে হাওড়া সাইবার ক্রাইম দপ্তরে জান। এখন দেখার বিষয় নবকুমার বাবুর মুখে হাসি ফোটাতে পারবে কিনা সাইবার ক্রাইম বিভাগ তা তো সময়ই বলবে।



0 coment rios: