অশোকনগর থানার বিজয় ফার্মেসি মোড় এলাকার এক ব্যবসায়ীর নামি অনলাইন সংস্থায় কেনাকাটার নামে ব্যাঙ্কিং প্রতারণার শিকার হয় খোয়া গেল 31 হাজার টাকা । ওষুধ ব্যবসায়ীর অভিযোগ তিনি মঙ্গলবার ব্যাংকে গেলে জানতে পারেন তার ব্যাংক একাউন্ট থেকে দুই ধাপে মোট 31 হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় অনলাইন সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করা হয়েছে। তাই টাকা কাটা হয়েছে এবং সেই মতো ব্যাংক থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে।
ব্যবসায়ী সুব্রত দিয়ে জানান তিনি কোনদিন কোন অনলাইন সংস্থা থেকে কিছু কেনাকাটা করেন নি তাহলে কিভাবে তার টাকা কাটা গেল। সাথে সাথে মঙ্গলবার বিকেলে ব্যাংকে দেওয়া তথ্য নিয়ে অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যবসায়ী হওয়ার সুবাদে ব্যাংক একাউন্টে তার লেনদেন করতে হয় এবং যার ফলে আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার।



0 coment rios: