দীর্ঘ লকডাউনের পরে উৎসবমুখর বাঙালি বনভোজনের স্বাদ নিতে ভিড় জমিয়েছে পার্কে।দীর্ঘ লকডাউন পর্ব শেষে আপামর বাঙালি বড়দিনের সকাল থেকেই ভিড় জমিয়েছে অশোকনগর মিলেনিয়াম সাইন্স পার্কে। আট থেকে আশি সকলেই আজ পরিবারকে সঙ্গে নিয়ে খোলা মনে বনভোজনের স্বাদ নিতে ব্যস্ত থাকতে দেখা গেল।বাবা মায়ের হাত ধরে কচিকাকদের ভিড়ও ছিল এদিন চোখে পড়ার মত।কেউ কেউ তো একদম বাস ভাড়া করে দূরদূরান্ত থেকে এই পার্কে এসে রান্না বান্নারও ব্যবস্থা করে ফেলেছেন।আবার কেউ কেউ বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসে পার্কের মধ্যেই খাওয়াদাওয়া করলেন।কেউ কেউ তো বলেই ফেললেন দীর্ঘ লকডাউনে বাড়ি বসে বসে হাঁপিয়ে উঠেছিলাম,আজ এই খোলা আকাশের নিচে সবুজ পার্কের মধ্যে খোলা অক্সিজেন নিতে পেরে ভালই লাগছে।



0 coment rios: