Friday, 25 December 2020

করোনা পরিস্থিতিতে বন্ধ গির্জার মূল প্রবেশদার, মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রভুকে দর্শন করতে আসা সাধারণ মানুষদের


বড়দিন উপলক্ষে উত্তর 24 পরগনার মছলন্দপুর শান্তি রাণী গীর্জা সাজিয়ে তোলা হলেও সাধারণ মানুষের একেবারে গীর্জায় ঢোকা নিষেধ।বিগত বছরগুলিতে বড় দিন উপলক্ষে মছলন্দপুরের এই শান্তি রানী গীর্জার সামনে কিন্ত হাজার হাজার মানুষ প্রভুকে দর্শন করতে হাজির হতেন। বসতো বিভিন্ন ধরনের দোকান,এক প্রকার এই দিনটিকে কেন্দ্র করে তৈরি হত উৎসবের পরিবেশ।এবার করোনা আবহে গেটের সামনে সাধারণ প্রবেশ নিষেধ বড় বড় করে পোস্টার সাঁটা হয়েছে লেখা রয়েছে ' আমরা দুঃখিত কোভিড -১৯ এর জন্য এ বছর গীর্জার প্রাঙ্গনে প্রবেশ নিষেধ,ফলে এক প্রকার মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রভুকে দর্শন করতে আসা সাধারণ ভক্তদের।
পাশাপাশি মন খারাপ মছলন্দপুর বামনডাঙ্গার খ্রিস্ট ধর্ম অবলম্বী প্রায় তিনশ পরিবারেরও। খ্রিষ্ট ধর্ম অবলম্বী স্থানীয় বাসিন্দা প্রভুদান হালদার জানিয়েছেন সারাবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে সবকিছুই যেন ফিকে হয়ে গিয়েছে।কোভিডি প্রোটোকল মেনে গতকাল রাত বারোটার পরে  ভিড় এড়ানোর জন্য তিন ভাগে সোশ্যাল ডিসটেন্স মেনেই যিশুখ্রিস্টের প্রার্থনা হয়েছে বলে জানিয়েছেন।
বিগত বছর গুলিতে শান্তি রানী গীর্জার সামনে এই দিনটিকে কেন্দ্র একদিকে যেমন তৈরি হত মেলার পরিবেশ অন্য দিকে তিন দিন ধরে চলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষের ভিড় জমত এই এলাকায়।কিন্তু এবছর যেন স্থানীয়দের চোখে  সব কিছুই ফিকে লাগছে। এককথায় বড়দিনের উৎসবে মন খারাপের পরিবেশ তৈরি হয়েছে মছলন্দপুরের বামনডাঙ্গা এলাকায়।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: