Tuesday, 22 December 2020

নিউটাউনের হোটেলে নৃশংসভাবে খুন এক মহিলা

 

নিউটাউনের ডিডি ব্লকের একটি হোটেলে এক মহিলাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন।উলঙ্গ অবস্থায় কুপিয়ে চাদর দিয়ে ঢেকে চম্পট।খুনের পর পলাতক অভিযুক্ত যুবক।মদের বোতল ভেঙে সেই দিয়ে কোপানো হয়েছে বলে অনুমান।শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন।মৃতার নাম চুমকি ঘোষ।ঘটনার তদন্তে নিউটাউন টেকনসিটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার দুপুর একটা নাগাদ এক মহিলা ও এক ব্যক্তি ওই হোটেলে আসে।তারা জানায় মেদিনীপুর থেকে এসেছে।ডকুমেন্টস দিয়ে হোটেলের রুম বুক করে।ওই হোটেলের ২০১ নাম্বার রুমে ওঠে।দুপর দুটো নাগাদ খবর অর্ডার করে।খাবার দিতে গেলে জানায় তারা সাত টা নাগাদ বেরিয়ে যাবে।কিন্তু রাত আটটা বেজে গেলে ও কেউ না বেরোলে হোটেল কর্মী দরজা নক করে।কিন্তু কেউ সাড়া দেয় না।টিভি চলার আওয়াজ শুনতে পায়।কিছুক্ষন পরে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে দেখে খাটের উপর পড়ে আছে মহিলা।গায়ে চাদর দিয়ে ঢাকা মাথার কাছে রক্তে ভেসে যাচ্ছে।এর পর টেকনসিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে চাদর সরিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় পড়ে আছে।শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর ছিন্ন।পাশে পরে ভাঙা মদের বোতল।এর পর হোটেলের সিসিটিভি খতিয়ে দেখে দেখা যায় বিকেল চারটে নাগাদ অভিযুক্ত যুবক হোটেল থেকে বেরিয়ে গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: