মধ্যমগ্রাম শুটআউট। মৃত অশোক সর্দারের দেহ শববাহি গাড়িতে রেখে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ স্থানীয় বিজেপি নেতৃত্বের। গতকাল মধ্যমগ্রাম রাজবাটি মতির পোল এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন করা হয় নারায়ণ পুর বেরাবেরি ঘোষ পাড়ার বাসিন্দা অশোক সর্দারকে। এই খুনের ঘটনায় নারায়নপুর থানার সামনে শব বাহি গাড়িতে অশোক সরদার এর মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয় বিজেপি নেতৃত্বের। নারায়ণপুর থানা এবং বিধাননগর সিটি পুলিশের বিশাল বাহিনী।
নারায়ণপুর থানার সামনে বিক্ষোভের পর অশোক সর্দারের মৃতদেহ নিয়ে নারায়ণপুর বেড়াবেরি ঘোষ পাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। মৃত অশোক সর্দারের বাড়িতে আসেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি।



0 coment rios: