পরিবারের লোক গুলিতে নিহতকে বিজেপি কর্মী দাবী করতেই রাজনৈতিক মাত্রা পেয়ে গেল মধ্যমগ্রামে প্রোমোটার খুন ।অভিযোগ তাঁকে খুন করেছেন তৃণমূলের দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে মধ্যমগ্রাম থানা এলাকার রোহান্ডায় প্রোমোটিং ব্যবসায়ী অশোক সর্দার (৫০) খুন হতেই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। খুন হওয়া প্রোমোটিং ব্যবসায়ীর পরিবারের লোক ও খোদ নিজের ছেলে দাবী করলেন তাঁরা সক্রিয় বিজেপি কর্মী। মৃতদেহর ময়নাতদন্ত ঘিরে জটিলতা নিয়ে উত্তাল বারাসাত হাসপাতাল।নিহতের পরিবার বিজেপির অভিযোগ শাসক দল ও প্রশাসনের চক্রান্তে খুন হয়েছেন অশোক সর্দার। হাসপাতালেও তাঁর কফিনে শেষ পেরেক পোতার রাজনীতি করছে প্রশাসন, অভিযোগ পরিবার ও বিজেপির।
নিহত অশোক সর্দারের বাড়ি উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুরে । নিহতের পুত্র লাল্টু সর্দার যুব মোর্চার জেলা স্তরের নেতা । লাল্টু সর্দার দাবী করেছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে তাঁর বাবা অশোক সর্দারকে । তাঁকে এদিন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে পরিবারের লোককে জানায় ।এর পর ময়না তদন্তের জন্য তড়িঘড়ি বারাসাত হাসপাতালের মর্গে নিয়ে শুরু হয় ইতিমধ্যেই রাজনৈতিক ভাবে তোলপাড় ফেলা ঘটনা প্রবাহের দ্বিতীয় অঙ্ক । বিজেপি ও পরিবারের দাবী মৃতকে ডেথ সার্টিফিকেট না দিয়ে নির্দিষ্ট সময়ের আগে বারাসাত হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ।চার ঘন্টার আগেই দেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেলেও মৃতদেহ নথিভুক্ত না হওয়ায় শুরু হয়। বিজেপি ও পরিবারের অভিযোগ ও আশংকা যে অশোক সর্দারকে বাঁচানোর চেষ্টা না করে দ্ৰুত তাঁকে মেরে ফেলার পরিকল্পনা ও নীল নকশা শাসক দল তৈরী করেছে পুলিশ প্রশাসন ও চিকিৎসকদের একাংশের সহযোগিতায় । বারাসাত হাসপাতাল উত্তাল বিজেপি ও পরিবারের ক্ষোভ বিক্ষোভে ।খুন সম্পর্কিত অভিযোগ নিয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য ও প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা অব্দি পাওয়া যায় নি।



0 coment rios: