Tuesday, 22 December 2020

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই বিধানসভা কেন্দ্রে পোস্টার

এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তার বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুড় এর শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার দেখেন।
এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় এর অনুগামীরা তার এবং  শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার মেরেছিলেন ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। উল্লেখ্য রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বেসুরো। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে তার দু'দফা কথাও হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: