Thursday, 31 December 2020

মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার দুই

 

মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারনার অভিযোগ, সল্টলেকের ইসি ব্লকে কল সেন্টারের নামে অফিস ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চলত। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। একজন হল মাধব সাইকিয়া। বাড়ি আসাম। অন্যজন হল দর্শন বোরা। বাড়ি গোলাঘাট। ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর কাস্টমার ডিটেলস, ব্যাংক একাউন্ট ডিটেলস, ফলস এগ্রিমেন্ট পেপার, বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড।
পুলিশ সূত্রে খবর, গতকাল তাদের কাছে একটি খবর আসে সল্টলেকের ইসি ১৩৮ নম্বর বাড়িতে কল সেন্টারের নামে অফিস খুলে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লোকজনকে ফোন করে প্রতারণা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয়। সেখানে গিয়ে দেখে বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মোবাইল টাওয়ার বসানোর নাম করে মানুষকে ফোন করে মোবাইল টাওয়ার বসানোর জন্য এবং সেই টাওয়ার বসাতে গেলে জিএসটি, আর্টিজিএস, পলিউশান, ট্রান্সপোর্টেশন এই গুলো করার জন্য টাকা ডিমান্ড করা হত। এবং তাদের এই ব্যবসা করার জন্য নথি চাওয়া হলে নথি দেখাতে পারেনি। এরপরেই ওই অফিস থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই চক্র কাজ করছে বলে পুলিশের অনুমান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: