Thursday, 31 December 2020

করোনা সচেতনতায় কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে অভিনব উদ্যোগ

 

কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে কলকাতায় আজ নেওয়া হল এক নয়া উদ্যোগ। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে তাদের এই নয়া উদ্যোগ। তারা একটি পুরো ট্রাম  ভাড়া করে এবং তাকে সুসজ্জিত করে করোনা নিয়ে মানুষকে সচেতন করার প্রক্রিয়ার কাজ শুরু করল। তবে এই ট্রামটি পুরোপুরি ভাবে সাজানো হয়েছে স্যানিটাইজার মাস্ক অর্থাৎ এই জাতীয় জিনিস গুলি দিয়ে ।এই কোভিড কেযার নেটওয়ার্কের উদ্যোক্তা পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি জানিয়েছেন মানুষকে করো না নিয়ে সচেতন করতে তাদের এই নতুন উদ্যোগ।
এদিন তারা ধর্মতলা থেকে একটি ট্রেন পুরোপুরি ভাবে বুক করেছেন এবং এই ট্রামটি ধর্মতলা থেকে শ্যামবাজার গরিয়াহাট পর্যন্ত যায়। যা করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে। প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে যেন মাস্ক  পরিধান করে ।তাই এদের প্রধান উদ্দেশ্য ।কোনো মানুষ যেন মাস্ক কানে, গলায় ঝুলিয়ে না রাখে তার উপযুক্ত ব্যবহার করে সেই দিকটাই এদিন তারা তুলে ধরেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই সময় অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে।
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। মানুষ যখন নিজে থেকে সতর্ক ও সচেতন হবে তখন এই করোনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে বলে তাঁরা মনে করছেন ।কারণ এখনও পর্যন্ত সঠিক ভাবে কোন কোভ্যাকসিন এসে পৌঁছায়নি ।তাই মানুষকে সচেতন করতে তাদের এই নয়া পন্থা ।এদিন সকাল থেকেই ট্রামে করে তারা শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান  এবং যে সমস্ত মানুষ মাস্ক না পড়েছিলেন তাদের হাতে   মাস্ক তুলে দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: