উত্তর ২৪ পরগনার ঘোলা নাটাগর কদমতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত শাসকদল।অভিযোগ গতকাল রাতে কদমতলা এলাকায় আশিস সাহা নামে এক বিজেপি কর্মীর দোকানে রাজু দাস নাম এক তৃণমূল কর্মী ৪/৫ জন দুষ্কৃতী নিয়ে চড়াও হয়ে মারধর করে, এবং বিজেপির সাদা রং করা দেওয়াল গুলো সব তৃণমূলের নামে লিখে দেবার কথা বলে মারধর চালায়।এরপর আক্রান্ত বিজেপি কর্মী ঘোলা থানায় অভিযোগ জানায়। বিজেপির আরো অভিযোগ গত পরশুদিন বিজেপি করার অপরাধে বিজেপি কর্মী সম্ভুজিৎ শীলের অনুপস্থিতে তার বাড়িতে ঢুকে তার দাদা বৌদি এবং মেয়েকে মারধর করে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা।এই ঘটনা প্রসঙ্গে পানিহাটির প্রশাসক নির্মল ঘোষ জানান বিজেপি তাদের দেওয়াল দখল করছে আমাদের কর্মীরা তাতে বাধা দিয়েছে।


0 coment rios: