Tuesday, 15 December 2020

ঘোলায় দুই বোনের শ্লীলতাহানির চেষ্টা,বাঁধা দিলে মারধোরের অভিযোগ

 

উত্তর ২৪ পরগনার ঘোলার মহেন্দ্রনগরে বোনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রী ও তার বোনের শ্লীলতাহানির চেষ্টা, বাধা দিলে চুলের মুঠি ধরে চলে মারধর, ছিড়ে দেওয়া হয় চুল।রহড়া কল্যাণ নগরের বাসিন্দা ওই দুই বোন ।এক বোন কলেজ ছাত্রী। অপরজন দ্বাদশ শ্রেণীর  ছাত্রী। অভিযোগ গতকাল রাতে একটি সাইকেল করে আক্রান্ত কলেজ ছাত্রী ও তার নাবালিকা বোন রহড়ায় কল্যাণনগরে তাদের বাড়ি ফিরছিলো।
সেই সময় রাজেশ মন্ডল নামের এক যুবক প্রথমে তাদের পিছু নেয় এরপর ঘোলা মহেন্দ্রনগরের এক অন্ধকার জায়গায় পথ আটকায় রাজেশ মন্ডল নামে ওই যুবক। প্রথমে বোনের গায়ে হাত দেয়।সেই দেখে তার দিদি প্রতিবাদ করে তাকে একটা চড় মারে, মার খাওয়ার পর রাজেশ আরও হিংস্র হয়ে ওঠে। দুই বোনকে চুলের মুঠি ধরে এবং শরীরে বিভিন্ন জায়গায় মারধর শুরু করে। মুখে ঘুষি মারতে থাকে।ছোটো বোনের  চুল ছিড়ে নেয়।
সেই সময় এলাকার লোকজন উপস্থিত থাকলেও তারা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি এমনটাই অভিযোগ আক্রান্ত দের। এলকার এক যুবক এগিয়ে আসে এবং ওই ছেলেটি কে চিনে ফেলে।এরপর আক্রান্ত ওই দুই ছাত্রী ঘোলা থানায় লিখিত অভিযোগ জানায়। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত রাজেশ পলাতক। ঘটনার তদন্তে ঘোলা থানার পুলিশ। 




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: