Thursday, 24 December 2020

খরদা থানায় বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিজেপির অবরোধ বিক্ষোভ

 

গতকাল খরদা পুলিশ স্টেশনে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়।সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যর বিভিন্ন স্থানে অবরোধ করে বিজেপি কর্মীরা।কেষ্টপুর ভিআইপি রোডের উপরে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রায় 45 মিনিট রাস্তা অবরোধ করে রাখে 45 মিনিট পর বাগুইআটি থানা থেকে পুলিশ অবরোধ তুলে দেয় অবরোধের ফলে সৃষ্টি হয় যানজটের।
ঘটনার প্রতিবাদে এদিন বিজেপি বাগুইআটি থানা এলাকার জগতপুর থেকে মিছিল করে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধিক্কার জানিয়ে। এরপর নিউটাউন থানা এলাকার আদর্শ পল্লীতে মিছিল শেষ করে। রাস্তার উপর অবরোধ করে মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হয়। এদিন বিজেপির মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল  বিজেপির সাংসদ অর্জুন সিং। প্রায় এক ঘন্টার কাছাকাছি বাগুইআটি থেকে নিউ টাউন যাওয়ার খালপাড় এর রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।পরবর্তীকালে নিউটাউন থানার পুলিশ এসে রাস্তা থেকে তুলে দেয় অবরোধকারীদের।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: