Thursday, 24 December 2020

বড়দিনে নিরাপত্তার দায়িত্বে পার্কস্ট্রিটে মোতায়েন ১২০০ কলকাতা পুলিশ

 

বড়দিনে এবার পার্ক স্ট্রিটে নিরাপত্তার জন্য তৈরি থাকছে প্রায় ১২০০ কলকাতা পুলিশের কর্মী। ১০টি ওয়াচ টাওয়ার থেকে রাখা হবে নজরদারি। প্রথমে ক্রিসমাস ইভ, তারপর বড়দিন। বছর শেষে বাঙালির প্রিয় উৎসব। কোভিড পরিস্থিতিতে শীতের এই উৎসবে মেতে উঠবে শহরবাসী। সেই কারণে এই বছর পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় রাখা হচ্ছে বিশেষ পুলিশি ব্যবস্থা।পুলিশের সূত্র জানিয়েছে, এই বছর করোনা পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের রাস্তায় খাবারের দোকানে বসবে না।
তাই পুলিশের বিশেষ নজর থাকছে রাস্তার উপর। ভিড় পানশালার বাইরে না জমে, সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে পুলিশ আধিকারিকদের। রেস্তরাঁ ও পানশালার ভিতর যাতে করোনা বিধি কড়াভাবে মানা হয়, পুলিশের পক্ষ থেকে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, এই বছর তুলনামূলকভাবে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় কম সংখ্যক মানুষ আসতে পারেন। তবুও যাতে রাস্তায় ভিড় না হয়, সেই বিষয় সতর্ক থাকবেন পুলিশ কর্মীরা। বার বার ওই অঞ্চলে মাইক নিয়ে পুলিশ প্রচার করবে পুলিশ।
যাতে পারস্পরিক দূরত্ব মেনে চলা হয়। প্রত্যেকের মুখেও যাতে মাস্ক থাকে, সেই ব্যাপারে পুলিশ গুরুত্ব দেবে।নিরাপত্তার জন্য পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকায় দশটি ওয়াচ টাওয়ার তৈরির কাজ শেষ পর্যায়ে। সেখান থেকে বাইনোকুলারে নজর রাখা হবে। ক্রিসমাস ইভ থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। থাকছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: