Tuesday, 1 December 2020

মুখ্যমন্ত্রীর নির্দশনায় দুয়ারে সরকার কর্মসূচীর উদ্বোধন বনগাঁয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আজ মঙ্গলবার রাজ্যের অন্যান্য জায়গার মত বনগাঁতেও দুয়ারে সরকার কর্মসূচীর উদ্বোধন হলো | আগামী 30 শে জানুয়ারী পর্যন্ত এই কর্মসূচী চলবে | এই কর্মসূচীতে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পৌরনিগমে  চারটি করে ক্যাম্প করা হবে | ১  -১১ ডিসে , ১৫ -২৪ ডিসে, ২- ১২ জানু, ১৮-৩o জানু এই চারটি রাউন্ডে চলবে এই কর্মসূচী |
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে নিয়ে এসে যাতে সরকারি পরিসেবা দিতে পারে সেই জন্যই এই কর্মসূচী । অর্থাৎ  কন্যশ্রী, রূপগ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, তপশীলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু সহ সব রকমের সরকারি প্রকল্প গুলি সম্পর্কে সমস্তরকম সহায়তা বাড়ির কাছেই পেতে পারেন রাজ্যের মানুষ | এছাড়াও সাধারন মানুষ  সুবিধা অসুবিধার কথা সরাসরি  প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন | তৎক্ষণাৎ সেগুলির সমাধান ও করতে হবে |যদি তৎক্ষণাৎ সমাধানের পথ না থাকে তবে তার তালিকা তৈরী করতে হবে প্রশাসনকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: