Tuesday, 1 December 2020

সমবায় থেকে নিজেদের গচ্ছিত টাকা না পেয়ে বিডিও অফিসে বিক্ষোভ গ্রাহকদের

 

হাবড়া হাটথুবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্ক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে হাবরা বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল গ্রাহকরা। ।দীর্ঘ দিন লকডাউন থাকায় এমনিতেই তার মধ্যে কর্মহীন সাধারণ মানুষ তার পরেও মিলছে না ব্যাংকে গিয়ে তাদের জমানো টাকা। বারংবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা। তাই টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বিডিও অফিসে।ব্যাংক সূত্রে জানা গিয়েছে সাত হাজার গ্রাহক রয়েছে।গ্রাহকদের দাবি তাদের সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।
১৯৬০ সাল থেকে হাবড়ার হাটথুবা এলাকায় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি নামে ব্যাংক পরিষেবা চলছে।স্থানীয় বাসিন্দা থেকে দিনমজুর অনেকেই টাকা রেখেছিলেন এখানে।লকডাউনে তারা কর্মহীন তাই টাকার প্রয়োজন অথচ ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত টাকা।তাই তারা খাবেন কি!সংসার চালাবেন কিভাবে।টাকার জন্য অনেকের মেয়ের বিয়ে দিন পরিবর্তন করেও এখনো মিলছেনা ব্যাঙ্কে জমানো নগদ টাকা।এলাকায় অনেক বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ রয়েছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র পরিবারের মানুষগুলোো।
এমন টাই প্রশ্ন তুলছেন অনেকেই।মঙ্গলবার গ্রাহকদের পক্ষ থেকে প্রায় শ'দেড়েক গ্রাহক ব্যাঙ্কে জমানো অর্থ ফেরতের দাবিতে যশোর রোড ধরে বিক্ষোভ মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান এবং গ্রাহকদের একটি প্রতিনিধিদল বিডিওর কাছে গিয়ে একটি ডেপুটেশন জমা দেন।ডেপুটেশন জমা দেওয়ার পর গ্রাহক দলের প্রতিনিধিরা জানান আগামী এক মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করছেন বলে বিডিও তাদের আশ্বস্ত করেন। বিডিওর এই আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা।যদি আগামী এক মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত না পায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন প্রয়োজনে তারা আত্মহত্যার পথ বেছে নেবেন গ্রাহকরা বলে হুমকি দিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: