বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণা। বেসরকারি মোবাইল সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের গ্রেফতার মূল অভিযুক্ত বিশ্বজিৎ বেরা। গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে বেসরকারি টেলিফোন সংস্থার পক্ষ থেকে 8 ই অক্টোবর বিধান নগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে মূল অভিযুক্ত বিশ্বজিৎ বেরা কে হাইল্যান্ড উইলো ইকো পার্কে সংলগ্ন অবস্থিত একটি আবাসন থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বিশ্বজিৎ বেরা রুদ্র সলিউশন এর নাম একটি কোম্পানি খুলে সল্টলেকের বিজে ব্লকে ভাড়া নিয়ে এই অফিস থেকেই ভারতের নাগরিকদের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে বহু ব্যক্তি জড়িয়ে থাকার সম্ভাবনা আছে।সেই কারণে আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং সেখানে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিজের হেফাজতের আবেদন জানাবে এবং খতিয়ে দেখবে এই ঘটনার সঙ্গে আর কোন কোন ব্যক্তি জড়িত রয়েছে।



0 coment rios: