বিয়ের দাবিতে আমারণ অনশনে বসলেন যুবতী।ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনা সাগরদিঘি থানার নওপাড়া এলাকায়।জানাগিয়েছে,দীর্ঘ সাত বছর ধরে প্রণয়ের সম্পর্ক পিউ সরকার ও সদানন্দ ঘোষের।এমনকি বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।আর এই কথা জানত দুই পক্ষের পরিবারই।কিন্তু গত দুই সপ্তাহ আগে হঠাৎই বেকে বসে ছেলে ও ছেলের পরিবার।আর তরপরই অশান্তি শুরু হয় দুই পরিবারের।
আর তাই রবিবার সকাল থেকেই প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন মালদার মানিকচক থানার মথুরা গ্রামের বাসিন্দা পিউ সরকার।পিউ সরকারের দাবি,অন্য এক মেয়ের সঙ্গে সদানন্দের বিয়ের ব্যবস্থা করা হয়েছে।তাই প্রেমিক সদানন্দ এখন বেকে বসেছে।
অভিযোগ,প্রেমিক সদানন্দ এখন না চেনার ভান কিরছে প্রমিকা পিউ সিরকারকে।এছাড়াও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগও আনা হয়েছে।এদিকে প্রেমিকা পিউ সরকার জানিয়েছে,যতক্ষণ না প্রেমিক সদানন্দ তাকে গ্রহণ করছে;ততক্ষণ তিনি এইভাবেই অনশন করে এইভাবেই বসে থাকবেন।




0 coment rios: