সাতসকালে মানিকতলা বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও গাড়ির মধ্যে সংঘর্ষ জেরে ভেঙে পড়ল বাস স্ট্যান্ডের শেড। মাথার উপর সেড ভেঙ্গে মৃত্যু হয় দুজনের। সেখানে দাড়িয়ে ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। বাস স্ট্যান্ডের ছাদ ভেঙে আহত হন ৪ জন। তাদের কে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনের মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর আহত হয়। আহত দের মধ্যে একজন কে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর ভোর ৫ টা নাগাদ একটি লারি ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয় জার ফলে মানিকতলা বাজারের কাছে বাস স্ট্যান্ডের শেডে ধাক্কা মারে গাড়ি গুলি।আর সেই শেড ভেঙে পড়ায় ঘটনাটি ঘটে। লারি ও গাড়ি চালক পলাতক। কি কারণে দুর্ঘটনা সেই জায়গার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে পুলিশ।



0 coment rios: