Monday, 2 November 2020

বাংলাদেশে গম পাচার কান্ডের সিবিআই তদন্তের দাবি রাজ্যের খাদ্যমন্ত্রীর

 

বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে গম পাচার কান্ডের সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি সিবিআই ও কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে যখন রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস পথে নেমে বিক্ষোভ আন্দোলন করছেন। তখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী গম কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কার্যত দলের উল্টো পথেই হাঁটলেন। সোমবার উত্তর 24 পরগনা বারাসাত 1 নম্বর ব্লক অফিসে খারিফ মরসুমের ধান ক্রয় অনুষ্ঠানে এসে তিনি ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে 176 টন গম পাচার কাণ্ডের সিবিআই তদন্তের দাবি করেন। তবে কি রাজ্য সরকারের তদন্তের ওপর রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর আস্থা নেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে গম পাচার হচ্ছিল সে গুলি হরিয়ানার। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া এ রাজ্যে গম উৎপাদন হয় না। কি করে বিএসএফের নজর এড়িয়ে বর্ডার পর্যন্ত গম পৌঁছলো সেটাই তদন্ত করে দেখার দরকার। যেহেতু এই গম রাজ্য সরকারের নয় তাই এর তদন্তের দায়ভার রাজ্য সরকারের নয়। যদিও পরিশেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের সঙ্গে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের বৈঠক আছে।বসিরহাট পুলিশের মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য তুলে ধরা হবে শুল্ক দফতরের অফিসারদের সামনে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: